বেদবাণী ৩/১ জয় গোবিন্দ জয় রাম 🌸🙏

 স্বতঃসিদ্ধ কাম পূর্ণ করিয়া সত্যনাথের অধীন হইয়া থাকিতে অভ্যাস করুন।

কর্তৃত্বং না কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ।
ন কৰ্ম্মফলসংযোগ স্বভাবস্তু প্রবর্ত্ততে।।
শ্রুতি বাক্য। স্বঃ স্বঃ ভাগ্যই ফল জন্মাইয়া থাকেন।
তাহা ছাড়া অন্য কাহারো ভাগ্য ফল দেবার ক্ষমতা নাই। যাহা হউক, আপনি সত্যের অংশে সকল ভার রাখিয়া সঙ্করের ঋণ সকল পরিশোধ করিতে যত্নবানের অভ্যাস করিতে থাকুন, সত্যই সকল ব্যবস্থা করিবেন
ভাগ্যগতিকেই লোকে দেহ গেহ সমাজ স্বজন বন্ধু-বান্ধব, স্ত্রী পুত্রাদি এবং স্থানাদি লাভ করিয়া থাকে। যখন যাহা লোকের সংগঠন ঘটিয়া থাকে তাহার কর্তা ভাগ্যই জানিবেন। স্বঃ ভাগ্য ছাড়িয়া পরের ভাগ্যের অধীনে গেলে কালচক্রের দণ্ডের [?] অধীন হইয়া পড়িতে হয় জানিবেন।
বাড়ীঘর যেখানে হইবার হইবে-তাহা ভাগ্য অর্থাৎ ভগবানই বিধান করিবেন, তাহার চিন্তা বৃথা। (ভাগ্যং ফলতি সর্ব্বত্র) সত্যনারায়ণকে ভুলিবেন না।
বেদবাণী ৩/১
জয় গোবিন্দ জয় রাম 🌸🙏

Post a Comment

Previous Post Next Post

Popular Items