আহার ও নিত্যকর্ম্ম প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর--
আমি একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করিয়াছিলাম, আমার নিরামিষ খাওয়া উচিত কিনা? তিনি উত্তরে বলিয়াছিলেন "খাওয়াটাই ত অভাব, তাহা আবার আমিষ নিরামিষ কি?
যাহা ভাগ্যে উপস্থিত হইবে তাহাই খাইবেন। নাম করিবেন, নামেই সব ঠিক করিয়া আপনাকে পথ দেখাইয়া দিবে"।
কি কি কাজ আমাদের করিতে হইবে জিজ্ঞাসা করিলে তিনি উত্তর দিয়াছিলেন "ভাগ্যবশে যে যে কর্ম্ম আপনাদের সন্মুখে উপস্থিত হয় তাহাই আপনাদের করণীয়, সেখানে লাভ লোকসান, জয় পরাজয় এই সবের কোন প্রশ্নই নাই, ফলাফলের উপরও আপনার কোন হাত নাই। নামকে প্রতিষ্ঠা করিয়া এই ভাবে কর্ম্ম করিতে করিতে কর্ম্মমুক্তি আসিবে।"
শ্রী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়