No title

 দ্বীন দয়াল পরম দয়াল

শ্রীশ্রী রামঠাকুরের শ্রীহস্তে লিখিত বেদবাণী । গুরু কৃপাহি কেবলম । সুপ্রভাত । সংসার মায়াময় ভাগ্যবশতঃ জীবের গতাগতি কর্ম্ম , অকর্ম্ম লাভ হইয়া সুখী দুঃখী হইয়া থাকে । ভগবানের নিত্য সেবার বাসনার আশ্রয়ে জীব ভাবের নিত্যতৃপ্ততা হেতু জন্ম কর্ম্ম সমাপ্ত হইয়া নিত্যমুক্তির আশ্রয় পায় । গুণাদি তারতম্যতা হেতু অভিমানী বশতঃ কর্ম্মানুগামী হয় । অহংকারাদি সূত্রে পতন হইয়া পরাত্মিকা বুদ্ধির মলিনত্ব হয় , তাহা নিবারণের জন্য ভগবানের স্থল হইতে কর্ম্ম লইয়া কর্ম্ম তদুদ্দেশে সমাপ্ত করিতে চেষ্টা করাই জীবের কর্ত্তব্য কর্ম্ম । : - - শ্রীশ্রী রামঠাকুর । জয় গুরুবাণী জয় বেদবাণী । বেদবাণী । ১/৬১

Post a Comment

Previous Post Next Post

Popular Items