No title

 গুরু বলতে নামই গুরু ,

গুরু শব্দ নাম বই আর কিছু নয় । : - - শ্রীশ্রী রামঠাকুর । জয়রাম 卐 জয়গুরু । 🌼 শুভ সকাল । একদিন সন্ধ্যায় প্রাক্কালে কতিপয় গুরুভ্রাতা আসিলেন । নবদ্বীপ বনিক মহাশয় করজোরে নিবেদন করিলেন , বাবা আমাকে যে নাম দিয়েছেন , সেই নামের পরিবর্তে " গুরু গুরু " বলিয়া ডাকিতে ভাল লাগে এবং তাতে আনন্দও পাই । এখন আমি কি করব ? শ্রীঠাকুর বলিলেন --- গুরু বলতে নামই গুরু । গুরু শব্দ নাম বই আর কিছু নয় । গুরু নামে আর পাওয়া নামে কোন পার্থক্য তো দেখি না । নামের উপর অচল , অটল , ভক্তি অন্ধবিশ্বাস থাকলেই হইল । এই নামের সেবা যত্ন করতে করতে নামের সঙ্গে ক্রমে ক্রমে ভালবাসা জন্মে । ভালবাসা হইলে পরে অনুরাগ হয় । অনুরাগ হইলে প্রেম হয় । প্রেম হইলে নামে রুচি হয় । রুচি হইলে নামের সঙ্গে প্রেম করতে করতে ভাব হয় । সেই ভাবে সকল অভাব দূর হইয়া যুগল মিলন হয় । এই যুগল মিলন , প্রতি শ্বাসে -প্রশ্বাসে নাম করতে করতে এক সময় শ্বাস--প্রশ্বাস বন্ধ হইয়া যায় । এই অবস্থায় যতক্ষণ থাকা যায় , ততক্ষণই যুগল মিলন অবস্তা হয় । বনিক মহাশয় জিজ্ঞাসা করলেন, ---কোন্ প্রকার অভাব , যেমন বৈষয়িক অভাব ইত্যাদি ? শ্রীঠাকুর বললেন ,---না , কোন বৈষয়িক অভাব থাকে না । বিন্দুমাত্র বিষয়ের জ্বালা থাকলে নামে প্রেম হয় না । সর্বদা নাম করতে করতে ক্রমে বিষয়বোধেও বোধ থাকে না । অভাবও থাকে না । থাকে শুধু কর্তব্য । জয়রাম । শ্রী ফনীন্দ্র কুমার মালাকার লিখিত , " রামভাই স্মরণে " পৃষ্টা সংখ্যা ৪৬ হইতে ।

Post a Comment

Previous Post Next Post

Popular Items